করোনা: সুস্থ ১০ কোটি ৪৪ লাখের বেশি

করোনা: সুস্থ ১০ কোটি ৪৪ লাখের বেশি

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ০১ এপ্রিল, ২০২১ | আপডেট: ০৯:৩৫

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত এ মহামারি থেকে সুস্থ হয়েছেন ১০ কোটি ৪৪ লাখ ৭৯৪ জন। বৃহস্পতিবার (১ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

সারাবিশ্বে এখন পর্যন্ত এই ভাইরাসে শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে ১২ কোটি ৯৪ লাখ ৫৪ হাজার ৪৪০ জন। এর মধ্যে মারা গেছেন ২৮ লাখ ২৭ হাজার ৪২৬ জন। সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে আমেরিকায়। দেশটিতে এখন পর্যন্ত ৫ লাখ ৬৫ হাজার ২৫৬ জন মারা গেছেন। এছাড়া করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ১১ লাখ ৬৬ হাজার ৩৪৪ জনের। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৩৬ লাখ ৭৩ হাজার ৪৬২ জন।

আমেরিকার পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ব্রাজিল। আক্রান্ত এবং মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ২৭ লাখ ৫৩ হাজার ২৫৮ জন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ৩ লাখ ২১ হাজার ৮৮৬ জনের। আর সুস্থ হয়েছেন ১ কোটি ১১ লাখ ৬৯ হাজার ৯৩৭ জন। তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ইন্ডিয়া। এশিয়ার মধ্যে ইন্ডিয়া হচ্ছে করোনায় সবচেয়ে বিপর্যস্ত দেশ। ইন্ডিয়াতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ১ কোটি ২২ লাখ ২০ হাজার ৬৬৯ জন। মারা গেছেন ১ লাখ ৬২ হাজার ৯৬০ জন। আর সুস্থ হয়েছেন ১ কোটি ১৪ লাখ ৭২ হাজার ৪৯৪ জন।

শনাক্তের তালিকায় রাশিয়াকে ছাড়িয়ে চারে উঠে এসেছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ৪৬ লাখ ৪৪ হাজার ৪২৩ জন। এর মধ্যে মারা গেছেন ৯৫ হাজার ৬৪০ জন। আর সুস্থ হয়েছেন ২ লাখ ৯৪ হাজার ৬৩৮ জন। পঞ্চম স্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত ৯৮ হাজার ৮৫০ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত ৪৫ লাখ ৪৫ হাজার ৯৫ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪১ লাখ ৬৬ হাজার ১৭২ জন। এরপর শনাক্তের দিক থেকে তালিকায় রয়েছে যথাক্রমে ব্রিটেন, ইতালি, তুরস্ক স্পেন ও জার্মানি। আর তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৪তম।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading