দুই সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা

দুই সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ০১ এপ্রিল, ২০২১ | আপডেট: ১২:৫১

দুই সন্তানকে শ্বাসরোধ করে হত্যার পর আত্মহত্যা করেছেন মাহফুজা (৩০) নামের এক মা।

বৃহস্পতিবার (১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিহত মাহফুজা ওই গ্রামের ট্রাকচালক শিমুল হোসেনের স্ত্রী। নিহত শিশুরা হলো- মাহফুজ (৮) ও মোহনা (৬)।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খাইরুল কবির গণমাধ্যমকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছি। মৃতদেহগুলো এখনও ঘরের মধ্যে আছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সিআইডি সদস্যরা আসার পর বাকি সিদ্ধান্ত নেয়া হবে। বিস্তারিত পরে বলতে পারব।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading