লিন্ডেবিডির বোর্ড সভা ৮ এপ্রিল
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ০১ এপ্রিল, ২০২১ | আপডেট: ১৩:৫৫
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লিন্ডেবিডি লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে।
কোম্পানিটির বোর্ড সভা আগামী ৮ এপ্রিল বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সভায় ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। একই সভায় কোম্পানির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনও পরযালোচনা করা হবে। ২০১৯ সাল কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৫০০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

