পুঁজিবাজারে সূচকের সামান্য পতনে লেনদেন শেষ

পুঁজিবাজারে সূচকের সামান্য পতনে লেনদেন শেষ

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ০১ এপ্রিল, ২০২১ | আপডেট: ১৫:৩০

সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার (১ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের সামান্য পতনে লেনদেন শেষ হয়েছে। টাকার পরিমাণে লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

আজ ডিএসইতে টাকার পরিমাণে ৪৫১ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। ডিএসইতে আগের দিন থেকে ১০৮ কোটি ৯১ লাখ টাকা কম লেনদেন হয়েছে আজ। গতকাল লেনদেন হয়েছিল ৫৬০ কোটি ২৫ লাখ টাকার।

বৃহস্পতিবার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২৭০ পয়েন্টে। যা গত ৩ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থান সূচকের। এর আগে গত বছরের ২৪ ডিসেম্বর সূচকটির অবস্থান ছিল ৫ হাজার ২১৮.৩৬ পয়েন্ট। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ১১ পয়েন্ট কমেছে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমেছে। আজ ডিএসইতে মোট ৩৩৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৩টির, দর কমেছে ১০০টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১১০টি কোম্পানির।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ১৫ পয়েন্ট। সূচকটি ১৫ হাজার ২৮০ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ২৫ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার। সিএসইতে মোট ২০৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২০৫টির, দর কমেছে ৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading