পুঁজিবাজারে সূচকের পতন, কমেছে লেনদেনও

পুঁজিবাজারে সূচকের পতন, কমেছে লেনদেনও

উত্তরদক্ষিণ। রবিবার, ০৩ মে, ২০২৬, আপডেট ১৭:১৬

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (৩ মে) অধিকাংশ শেয়ার ও ইউনিটের দরপতন হয়েছে। এতে এক্সচেঞ্জটির প্রধান সূচক ও শরিয়াহ সূচক কমেছে। পাশাপাশি বাজারটিতে দিনের ব্যবধানে লেনদেনের পরিমাণও কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, রবিবার ডিএসইতে মোট ৩৯৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৬৫টির দর বেড়েছে, বিপরীতে কমেছে ১৮০টির দর। আর দিনশেষে ৫১টির দর অপরিবর্তিত রয়েছে।

অধিকাংশ শেয়ার ও ইউনিটের দরপতনে আজ ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২১ পয়েন্ট কমে ৫ হাজার ২৬৫ পয়েন্টে নেমে এসেছে। এদিন ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস ২ পয়েন্ট কমে ১ হাজার ৫০ পয়েন্টে অবস্থান নিয়েছে। তবে ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে আজ মোট ৮২৯ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে (বৃহস্পতিবার) এই লেনদেন হয়েছিল ৮৬৪ কোটি ৩ লাখ টাকা। অর্থাৎ দিনের ব্যবধানে এক্সচেঞ্জটির লেনদেন কমেছে ৩৪ কোটি ৬৫ লাখ টাকা।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই আজ ১৮ পয়েন্ট কমে ১৪ হাজার ৭৮৮ পয়েন্টে নেমে এসেছে। এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া মোট ২০০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে ৯৬টির দর বেড়েছে, বিপরীতে কমেছে ৭৪টির দর এবং ৩০টির দর অপরিবর্তিত রয়েছে। এই বাজারে মোট ৪১ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের (বৃহস্পতিবার) ৪৮ কোটি ৩৩ লাখ টাকার তুলনায় ৬ কোটি ৬৬ লাখ টাকা কম।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading