করোনায় একদিনে রেকর্ড রোগী শনাক্ত
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ০১ এপ্রিল, ২০২১ | আপডেট: ১৬:৩০
দেশে করোনায় একদিনে রেকর্ড ৬ হাজার ৪৬৯ জন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনায় আক্রান্ত হলেন মোট ৬ লাখ ১৭ হাজার ৭৬৪ বাংলাদেশি। এছাড়াও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আর ৫৯ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় মারা গেলেন ৯ হাজার ১০৫ জন।
বৃহস্পতিবার (১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২ হাজার ৫৩৯ জন। বাংলাদেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ লাখ ৪৪ হাজার ৯৩৮ জন করোনা রোগী।
প্রসঙ্গত, দেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ, মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। এর মধ্যে গত বছরের ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।

