প্রথম ধাপের ইউপি নির্বাচন স্থগিত

প্রথম ধাপের ইউপি নির্বাচন স্থগিত
নির্বাচন কমিশন সচিবালয়

উত্তরদক্ষিণ| বৃহস্পতিবার, ০১ এপ্রিল, ২০২১ | আপডেট: ১৮:০০

করোনার মহামারি পরিস্থিতি বিবেচনা করে আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপ ও লক্ষ্মীপুর-২ আসনসহ সব নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টার দিকে নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা সাংবাদিকদের এ তথ্য জানান।

এর আগে বিকেল ৩টায় প্রধান নির্বাচন কমিশনারসহ বাকি সব নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ কমিশন বৈঠকে বসেছিলেন। সেই বৈঠকে করোনার পরিস্থিতির মধ্যে নির্বাচন করা সম্ভব কিনা সেই বিষয়ে আলোচনা করা হয়। বৈঠক শেষে সিইসি এই সিদ্ধান্তের কথা জানান।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading