বিশ্বকাপ বাছাই: পোল্যান্ডকে হারিয়ে ইংল্যান্ডের তৃতীয় জয়

বিশ্বকাপ বাছাই: পোল্যান্ডকে হারিয়ে ইংল্যান্ডের তৃতীয় জয়

উত্তরদক্ষিণ| বৃহস্পতিবার, ০১ এপ্রিল, ২০২১ | আপডেট: ১৯:৩৫

হ্যারি ম্যাগুয়েরের শেষ মুহূর্তের গোলে পোল্যান্ডকে ২-১ গোলে পরাজিত করে বিশ্বকাপ বাছাইপর্বে তিন ম্যাচে শতভাগ জয় নিশ্চিত করেছে ইংল্যান্ড।
ওয়েম্বলীর দর্শক শুন্য স্টেডিয়ামে অধিনায়ক হ্যারি কেন ১৯ মিনিটের পেনাল্টিতে গ্যারেথ সাউথগেটের দলকে লিড এনে দেন। রক্ষনভাগে জন স্টোনসের ভুলে ৫৮ মিনিটে জ্যাকব মোডার পোলিশদের হয়ে সমতা ফেরান। ইংল্যান্ড যখন প্রথমবারের মত পয়েন্ট হারানোর দ্বারপ্রান্তে চলে গিয়েছিল ঠিক তখনই ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার ম্যাগুয়েরে ম্যানচেস্টার সিটির স্টোনসের এসিস্টে ম্যাচ শেষের পাঁচ মিনিট আগে জয়সূচক গোলটি করেন।

এই জয়ে গ্রুপ-আই‘এ পূর্ণ তিন পয়েন্ট নিয়ে এখনকার বাছাইপর্বের মিশন শেষ করলো ইংলিশরা। এর আগে ছোট দুই দল সান মারিনো ও আলবেনিয়ার বিপক্ষে সহজ জয় পেয়েছিল সাউথগেটের দল। ইউরোপীয়ান অঞ্চলের বাছাইপর্বে প্রতিটি গ্রুপের শীর্ষ দলগুলোই কেবলমাত্র ২০২২ কাতার বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিবে। সাউথগেট বলেছেন, ‘প্রথমার্ধে আমরা দারুন খেলেছি। পুরো ম্যাচে আমাদেরই নিয়ন্ত্রন ছিল। তবে গোল হজমের পর আমরা কিছুটা ছন্দ হারিয়ে ফেলেছিলাম। তারাও ভাল প্রতিরোধ গড়ে তুলেছিল। বিশেষ করে সমতায় ফেরার পর তারা অতি রক্ষনাত্মক হয়ে ওঠে, যে কারনে খেলতে কিছুটা অসুবিধা হয়েছে। তারপরেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারাটা অবশ্যই স্বস্তির।

১৯৭৩ সালের পর থেকে পোল্যান্ডের কাছে কখনই পরাজিত হয়নি ইংল্যান্ড। কাল তাদের দলে ছিলেন না ডান হাঁটুর ইনজুরিতে পড়া তারকা স্ট্রাইকার রবার্ট লিওয়ানদোস্কি। এছাড়া চারজন খেলোয়াড় করোনায় আক্রান্ত হওয়ায় পূর্ণ শক্তির দল নিয়ে পোলিশরা মাঠে নামতে পারেনি। রোববার টিরানায় আলবেনিয়ার বিপক্ষে জয়ের ম্যাচটি থেকে মাত্র একটি পরিবর্তন করে মূল দল সাজিয়েছিলেন সাউথগেট। ম্যানচেস্টার ইউনাইটেডের লুক শ‘র পরিবর্তে কাল মাঠে নেমেছিলেন চেলসি ফুল-ব্যাক বেন চিলওয়েল। ১৯ মিনিটে যোগ্য দল হিসেবেই এগিয়ে যাবার সুযোগ পায় ইংল্যান্ড। রাহিম স্টার্লিংকে ডি বক্সের মধ্যে ফাউল করে বসেন বার্নসলি ডিফেন্ডার মিখায়েল হেলিক। ফলে পেনাল্টি উপহার পায় ইংল্যান্ড। স্পট কিক থেকে পোলিশ গোলরক্ষক ওজিচে সিজিসনিকে কোন সুযোগই দেননি কেন। এর মাধ্যমে ফ্রাংক ল্যাম্পার্ডকে পিছনে ফেলে ইংল্যান্ডের হয়ে পেনাল্টি থেকে সর্বোচ্চ ১০ গোল করার কৃতিত্ব অর্জন করলেন কেন।

এক গোলে পিছিয়ে থেকে পোল্যান্ড আরো বেশী আগ্রাসী হয়ে উঠে। কিন্তু বাম দিকে ইংল্যান্ডের আক্রমনে রাহিম স্টার্লিং বারবার পোল্যান্ডের জন্য বিপদের কারন হয়ে দাঁড়াচ্ছিলেন। কেনের একটি শক্তিশালী শট দারুন দক্ষতায় রুখে দেন সিজিসনি। ইংল্যান্ডের পুরোপুরি আধিপত্য সত্তেও সমতায় ফিরে পোল্যান্ড।

দ্বিতীয়ার্ধের শুরুতেও ইংল্যান্ড আধিপত্য দেখিয়েছে। কিন্তু গোলের স্পষ্ট কোন সুযোগ তৈরী করতে পারেনি। সেই সুযোগে সিটি ডিফেন্ডার স্টোনস তার পজিশন হারালে পোলিশরা সমতায় ফিরে। এবারের মৌসুমে দারুন ছন্দে থাকা স্টোনস ডান দিকে থেকে ইংল্যান্ডের পেনাল্টি এরিয়ার মধ্যে একটি বল রিসিভ করতে গিয়ে ভুল করে বসেন। আর সেই সুযোগে ব্রাইটন মিডফিল্ডার মোডার বল ছিনিয়ে নিয়ে দারুন ফিনিশিংয়ে পোল্যান্ডকে সমতাসূচক গোল উপহার দেন। আগের ছন্দ ফিরে পেতে মরিয়া ইংল্যান্ড কোনভাবেই গোলের দেখা পাচ্ছিলনা। যদিও সাউথগেট ধৈর্য্যধারন করে দলকে পরিচালনা করে গেছেন। সেন্ট্রাল ডিফেন্সিভ পার্টনার স্টোনসের বাড়ানো বলে ম্যাগুয়েরে যখন বল জালে জড়ান স্বস্তি ফিওে পান ইংলিশ কোচ।

এই পরাজয়ে পোল্যান্ড গ্রুপের শীর্ষ তিন দল ইংল্যান্ড, হাঙ্গেরি ও আলবেনিয়ার থেকে পিছিয়ে চতুর্থ স্থানে অবস্থান করছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading