চলচ্চিত্র সেন্সর বোর্ড পুনর্গঠন: স্থান পেলেন যারা

চলচ্চিত্র সেন্সর বোর্ড পুনর্গঠন: স্থান পেলেন যারা

উত্তরদক্ষিণ| বৃহস্পতিবার, ০১ এপ্রিল, ২০২১ | আপডেট: ২১:৩৪

আগামী এক বছরের জন‌্য বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড পুনর্গঠন করা হয়েছে। গত ২৯ মার্চ ১৫ সদস্যের এ বোর্ড গঠন করা হয়।

নতুন এ বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তথ্য সচিব। তিনি আগামী এক বছর সেন্সর বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। এছাড়া তথ্যমন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের ৬ জন সদস্য দায়িত্ব পালন করবেন।

তাছাড়া বাকি আটজন সদস্য হিসেবে রয়েছেন। তারা হলেন—ম. হামিদ (চলচ্চিত্র ও নাট্য ব‌্যক্ত্বিত্ব), কাশেম হুমায়ূন (সাংবাদিক), আবদুস সামাদ খোকন (চলচ্চিত্র পরিচালক), খোরশেদ আলম খসরু (চলচ্চিত্র প্রযোজক), মুশফিকুর রহমান গুলজার (চলচ্চিত্র পরিচালক), অরুণা বিশ্বাস (চলচ্চিত্র অভিনেত্রী), অঞ্জনা সুলতানা (চলচ্চিত্র অভিনেত্রী), জাহাঙ্গীর আলম (চলচ্চিত্র পরিচালক)।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading