ঢাকার ইসলামবাগে মাদ্রাসায় অভিযান: শতাধিক চাকু উদ্ধার

ঢাকার ইসলামবাগে মাদ্রাসায় অভিযান: শতাধিক চাকু উদ্ধার

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ০১ এপ্রিল, ২০২১ | আপডেট: ২০:০০

রাজধানীর চকবাজার এলাকার ইসলামবাগে একটি মাদ্রাসায় তল্লাশি চালিয়ে শতাধিক চাকু উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (০১ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে ইসলামবাগের জামেয়া ইসলামিয়া মাদ্রাসায় আইনশৃঙ্খলা বাহিনীর এ অভিযান শুরু হয় বলে ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের অতিরিক্ত উপ কমিশনার (চকবাজার) কুদরত ই খোদা জানান।

তিনি বলেন, “সেখান থেকে শতাধিক চাকু উদ্ধার করা হয়েছে। তারা দাবি করেছে, সেগুলো কোরবানির ঈদের সময় তারা ব্যবহার করে।”

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading