হাসপাতালে ভর্তি বরেণ্য অভিনেতা আবুল হায়াত

হাসপাতালে ভর্তি বরেণ্য অভিনেতা আবুল হায়াত

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ০১ এপ্রিল, ২০২১ | আপডেট: ১৯:০০

করোনায় আক্রান্ত হয়ে বরেণ‌্য অভিনেতা-নির্মাতা আবুল হায়াত বর্তমানে নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার (১ এপ্রিল) সন্ধ্যায় এ তথ‌্য নিশ্চিত করেছেন এ অভিনেতার ছোট মেয়ে নাতাশা হায়াত।

বর্তমান শারীরিক অবস্থা জানিয়ে নাতাশা হায়াত বলেন—‘দুর্ভাগ‌্যক্রমে আব্বু কোভিড-১৯ পজিটিভ। কিছু লক্ষণ দেখা দিলে গতকাল (৩১ মার্চ) রাতে আব্বুকে হাসপাতালে ভর্তি করা হয়। আব্বুর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন।’

নাতাশা হায়াত বলেন, ‘যারা তিন সপ্তাহের মধ্যে করোনাভাইরাস থেকে মুক্ত হয়েছেন, তাদের কাছ থেকে এ প্লাস প্লাজমা চাচ্ছি। এ বিষয়ে মা (শিরীন হায়াত) কিংবা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর আমাদের ফোন না করে আপনারা আব্বু ও আমার পরিবারের জন্য দোয়া করবেন।’

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading