চিড়িয়াখানা বন্ধ ঘোষণা

চিড়িয়াখানা বন্ধ ঘোষণা

উত্তরদক্ষিণ | শুক্রবার, ০২ এপ্রিল, ২০২১ | আপডেট: ১০:৫৫

রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানা আবারও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (২ এপ্রিল) সকালে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার হোসেন। তিনি জানান, করোনা সংক্রমণ রোধে আজ (২ এপ্রিল) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঢাকার মিরপুরের বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে।

এর আগে করোনাভাইরাসের প্রকোপ দেখা দিলে গত বছরের ২০ মার্চ জাতীয় চিড়িয়াখানা বন্ধ ঘোষণা করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। পরে সাত মাস বন্ধ থাকার পর নভেম্বরে শর্ত সাপেক্ষে চিড়িয়াখানা খোলার অনুমতি দেয়া হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading