দোয়া চাইলেন করোনা আক্রান্ত ডা. নাসিমা সুলতানা

দোয়া চাইলেন করোনা আক্রান্ত ডা. নাসিমা সুলতানা

উত্তরদক্ষিণ | শুক্রবার, ০২ এপ্রিল, ২০২১ | আপডেট: ১৩:১৯

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা করোনায় আক্রান্ত হয়েছেন।

মহামারি করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে গতবছর টানা কয়েকমাস নিয়মিত প্রেসব্রিফিং করার বদৌলতে অধ্যাপক নাসিমা সুলতানা দেশের মানুষের কাছে অতি পরিচিত মুখদের একজন।

বৃহস্পতিবার (১ এপ্রিল) রাতে তিনি নিজের করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার (১ এপ্রিল) পরীক্ষা করেছি। এদিন জানতে পারি আমার করোনা পজিটিভ। এখন বাসায় আছি। সুস্থ আছি।

এসময় তিনি নিজের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান।

এর আগে রাতে অধ্যাপক নাসিমা সুলতানা তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘বিরতিহীনভাবে একটানা ৩৬৫ দিনের বেশি অফিস করবার পর উপসর্গসহ করোনা আক্রান্ত হলাম। মহান আল্লাহ এই মহামারি থেকে মানবজাতিকে, বাংলাদেশের মানুষকে রক্ষা করুন। আমিন।’

অধ্যাপক নাসিমা সুলতানা দেশের প্রথম পাঁচ টিকা গ্রহণকারীর একজন। দেশে গত ২৭ এবং ২৮ জানুয়ারি পরীক্ষামূলকভাবে করোনা ভাইরাস প্রতিরোধী টিকা দেওয়া হয়। অধ্যাপক নাসিমা সুলতানা ২৭ জানুয়ারি টিকা নেন।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমও করোনায় আক্তান্ত হয়ে বাসায় আইসোলেশন আছেন। আক্রান্ত হয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের আরো বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারী।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading