ফারইস্ট ফাইন্যান্সে ছয় স্বতন্ত্র পরিচালক নিয়োগ
উত্তরদক্ষিণ | শুক্রবার, ০২ এপ্রিল, ২০২১ | আপডেট: ১৪:০৯
ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের স্বতন্ত্র পরিচালক হিসেবে ছয় বিশিষ্ট ব্যক্তিকে মনোনীত করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
তারা হলেন সোনালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান মো. আশরাফুল মোকবুল, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. ইহসানুল আজিজ, কিংসনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক শেখ নাজমুল হক সৈকত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সহকারী অধ্যাপক মো. সজীব হোসেন, ঢাবির ম্যানেজমেন্ট কনসালট্যান্সির পরিচালক ড. মো. মোশাররফ হোসেন ও সিনিয়র কনসালট্যান্ট একেএম শহীদুজ্জামান। তাদের মধ্যে মো. আশরাফুল মোকবুলকে কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগের সুপারিশ করেছে বিএসইসি।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) ফারইস্ট ফাইন্যান্সের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৭০ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৬ টাকা ৮ পয়সা। তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫৯ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৬৩ পয়সা। ৩০ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ১৫ পয়সা। সূত্র: বণিক বার্তা

