বন বিভাগের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
উত্তরদক্ষিণ | শুক্রবার ০২ এপ্রিল ২০২১
আপডেট: শনিবার ০৩ এপ্রিল ২০২১| ০৩.৫০
গাজীপুর ও ডুলাহাজরার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক এবং সুন্দরবনসহ বন বিভাগের আওতাধীন সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে।
করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় শুক্রবার (২ এপ্রিল) বন বিভাগের পক্ষ থেকে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
শনিবার (৩ এপ্রিল) থেকে পরবর্তী দুই সপ্তাহের জন্য এসব পর্যটন কেন্দ্র বন্ধ থাকবে।
বন অধিদপ্তরের উপ প্রধান বন সংরক্ষক গোবিন্দ রায় জানিয়েছেন, শনিবার থেকে ১৫ এপ্রিল পর্যন্ত সাফারি পার্কসহ বন বিভাগের সব পর্যটন পার্কে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখতে নির্দেশনা দিয়েছে বন অধিদপ্তর। ১৫ এপ্রিলের পর পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রসঙ্গত, বন বিভাগের আওতায় দেশে ৪৯টি স্থানে ইকোট্যুরিজম পরিচালিত হয়।

