ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৮ এপ্রিল
উত্তরদক্ষিণ | শনিবার, ০৩ এপ্রিল, ২০২১ | আপডেট: ১২:৫৪
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স লিমিটেডের লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ৮ এপ্রিল অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ওইদিন বেলা সাড়ে ৩টায় এ সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

