ইস্টার্ন ব্যাংকের বোর্ড সভা ৫ এপ্রিল

ইস্টার্ন ব্যাংকের বোর্ড সভা ৫ এপ্রিল

উত্তরদক্ষিণ | শনিবার, ০৩ এপ্রিল, ২০২১ | প্রকাশ: ১২:৫৮ | আপডেট : ১৩:৪৭

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন ব্যংক লিমিটেডের লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৫ এপ্রিল বিকাল ৩টায় এ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, ওই সভায় ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পরবর্তীতে পরিচালনা পর্ষদের সম্মতিতে প্রতিবেদনটি প্রকাশ করা হবে। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ব্যাংকটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করতে পারে। ২০১৯ সাল কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading