এসআইবিএলের ঋণমান ‘ডাবল এ মাইনাস’ ও ‘এসটি-টু’

এসআইবিএলের ঋণমান ‘ডাবল এ মাইনাস’ ও ‘এসটি-টু’

উত্তরদক্ষিণ | শনিবার, ০৩ এপ্রিল, ২০২১ | আপডেট: ১৩:০৭

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) ঋণমান দীর্ঘমেয়াদে ‘ডাবল এ মাইনাস’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-টু’। ২০১৯ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও গত বছরের ২৮ মার্চ পর্যন্ত হালনাগাদ বিভিন্ন প্রাসঙ্গিক তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফারেটিং)।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) এসআইবিএলের সম্মিলিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৭ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭১ পয়সা। তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) সম্মিলিত ইপিএস হয়েছে ২৯ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩৪ পয়সা। ৩০ সেপ্টেম্বর ব্যাংকটির সম্মিলিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ২২ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৭ টাকা ৫৪ পয়সা।
২০১৯ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে এসআইবিএল। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও বাকি ৫ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য সময়ে ব্যাংকটির সম্মিলিত ইপিএস হয়েছে ১ টাকা ৭১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৭৯ পয়সা। সে বছরের ৩১ ডিসেম্বর প্রতিষ্ঠানটির সম্মিলিত এনএভিপিএস দাঁড়ায় ১৯ টাকা ৩৮ পয়সা, আগের হিসাব বছর শেষে যা ছিল ১৭ টাকা ৬৭ পয়সা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading