ব্যাংকিং সময়ের সাথে সমন্বয় করে পুঁজিবাজারে লেনদেন চলবে: বিএসইসি চেয়ারম্যান

ব্যাংকিং সময়ের সাথে সমন্বয় করে পুঁজিবাজারে লেনদেন চলবে: বিএসইসি চেয়ারম্যান

উত্তরদক্ষিণ | রবিবার, ০৪ এপ্রিল ২০২১ | আপডেট: ১৩:৩৫

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলাম বলেছেন, ব্যাংকিং সময়ের সাথে সমন্বয় করে পুঁজিবাজারে লেনদেন চলবে।

রবিবার (০৪ এপ্রিল) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের পার্ল বলরুমে আয়োজিত এক কর্মশালার উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের অর্থনীতি চালু থাকলে পুঁজিবাজার কখনো বন্ধ হবে না। ব্যাংকিং কার্যক্রম চালু থাকলে পুঁজিবাজারও চালু থাকবে। ব্যাংকি কার্যক্রম পরিচালনার সময় কমে আসলে পুঁজিবাজারের লেনদেন সময়ও কমে আসবে। করোনার কারণে আমরা পুঁজিবাজার বন্ধ করবো না।

তিনি আরও বলেন, ছোট একটা খারাপ খবর পুঁজিবাজারের অনেক বড় ধস নামিয়ে দিতে পারে। তাই আমাদের সতর্কতার সাথে এগুতো হবে। কোন একটি প্রতিষ্ঠান মাটি ভরাটের নামে একটি প্রতিষ্ঠান থেকে ১৪৮ কোটি টাকা সরিয়ে নিয়েছে। এই ধরনের আরও অনেক ঘটনায় আমরা ব্যবস্থা নিয়েছি, নিচ্ছি। কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়বে এই কারণে আমরা সব প্রকাশ করি না।

বিএসইসি চেয়ারম্যান বলেন, করোনাকালীন মার্কেট বন্ধ করে দিলে কোন সমাধান হবে না। কারণ করোনা কখন যাবে তার কোন নিশ্চয়তা নেই। এটা কয়েক বছরও চলতে পারে। এতোদিন অর্থনীতির চাকা বন্ধ থাকতে পারে না। আমাদের উৎপাদন চালু রাখতে হবে। সরকার কলকারখানা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে, এটা ভাল দিক।

পুঁজিবাজার সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) ও সিএফএ সোসাইটি বাংলাদেশ এর যৌথ উদ্যেগে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন সিএফএ সোসাইটির সভাপতি শাহিন ইকবাল। বক্তব্য রাখেন সিএমজেএফ সভাপতি হাসান ইমাম রুবেল, সিএফএ’র সাবেক সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading