কুমিল্লায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩

কুমিল্লায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩

উত্তরদক্ষিণ | রবিবার, ০৪ এপ্রিল ২০২১ | আপডেট: ১৪:৪৩

কুমিল্লায় সদর উপজেলার আড়াইওড়া এলাকায় গোমতী নদীর বেড়িবাঁধ সড়কে রবিবার (৪ এপ্রিল) ট্রাক-অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন।

নিহতরা হলেন- আদর্শ সদর উপজেলার চাঁনপুর এলাকার আবদুল কাদের সওদাগর (৭৫), মতি মিয়া (৭৩), ও হেলাল সওদাগর (৫৫)। আহতরা হলেন- মান্নান মিয়া (৭০), ওয়াদুদ মিয়া (৭০), ও রুক মিয়া (৭০)। তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোতোয়ালি থানার ওসি আনোয়ার হোসেন গণমাধ্যমকে জানান, আড়াইওড়া এলাকায় বেপোরোয়া গতির একটি ট্রাক বিপরীত থেকে আসা একটি ব্যাটারি চালিত অটোরিকশাকে চাপা দেয়। “এ সময় ঘটনাস্থলেই দুইজন মারা যায়। বাকিদের মধ্যে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে একজনের মৃত্যু হয়।” ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading