করোনাক্রান্ত স্বাস্থ্য সচিবকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে বদলি
উত্তরদক্ষিণ | রবিবার, ০৪ এপ্রিল ২০২১ | আপডেট: ১৫:৪৫
করোনাক্রান্ত হয়ে চিকিৎসাধীন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নানকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। তার স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের দায়িত্ব পেয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়া।
রবিবার (০৪ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২ এপ্রিল হাসপাতালে ভর্তি হন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান।
অপর এক আদেশে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মো. মোকাব্বির হোসেনকে সুরক্ষা সেবা বিভাগের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়।

