কোয়ারেন্টাইন শেষে কলকাতা শিবিরে সাকিব

কোয়ারেন্টাইন শেষে কলকাতা শিবিরে সাকিব

উত্তরদক্ষিণ | রবিবার, ০৪ এপ্রিল ২০২১ | আপডেট: ০৪:০০

সাত দিনের কোয়ারেন্টাইন শেষ করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কলকাতা নাইট রাইডার্স শিবিরে যোগ দিলেন সাকিব আল হাসান।

শনিবার (৩ এপ্রিল) শিবিরে যোগ দিয়ে পুরোদমে অনুশীলন না করলেও, হালকা গা-গরম করেছেন সাকিব।

সাকিব খুব শীঘ্রই অনুশীলনে ফিরবেন এবং কলকাতার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবেন বলে জানিয়েছে কলকাতার সহকারী কোচ অভিষেক নায়ার।

অভিষেক বলেন, রবিবার থেকে পুরোদমে অনুশীলন করছেন সাকিব। ৫-৬ সপ্তাহ খেলার বাইরে ছিল কিন্তু আইপিএল শুরুর আগে নিজেকে প্রস্তুত করার ভালো সুযোগ পাচ্ছেন সাকিব।’

২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত কলকাতার হয়ে খেলেছিলেন সাকিব। ২০১৮ সালে সাকিবকে ছেড়ে দেয় কলকাতা। এরপর দু’মৌসুম সানরাইজার্স হায়দারাবাদের হয়ে আইপিএল মাতান সাকিব। আইসিসির নিষেধাজ্ঞার কারণে গত মৌসুমেই সাকিবকে ছেড়ে দেয় হায়দারাবাদ।

আইপিএলের ১৪তম আসরের নিলামে সাকিবকে ৩ কোটি ২০ লাখ রুপিতে কিনে নেয় কলকাতা।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading