করোনা: ২৪ ঘন্টায় মৃত্যু ৫৩, শনাক্তের নতুন রেকর্ড

করোনা: ২৪ ঘন্টায় মৃত্যু ৫৩, শনাক্তের নতুন রেকর্ড

উত্তরদক্ষিণ | রবিবার, ০৪ এপ্রিল ২০২১ | আপডেট: ১৬:৩০

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন সাত হাজার ৮৭ জন। দেশে এটা একদিনে সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে সরকারি হিসেবে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ছয় লাখ ৩৭ হাজার ৩৬৪ জন।

রবিবার (৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত মারা গেছেন ৫৩ জন, দেশে মোট মারা গেলেন ৯ হাজার ২৬৬ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৭০৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৫২ হাজার ৪৮২ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় ২২৭টি পরীক্ষাগারে অ্যান্টিজেন টেস্টসহ পরীক্ষা করা হয় ৩০ হাজার ৭২৪টি নমুনা। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩ দশমিক ০৭ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৩২ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading