লকডাউনের মধ্যে খোলা থাকবে বইমেলা
উত্তরদক্ষিণ | রবিবার, ০৪ এপ্রিল ২০২১ | আপডেট: ১৭:৫০
করোনাভাইরাসের সংক্রমণের হার বেড়ে যাওয়ার কারনে সোমবার থেকে সারা দেশে লকডাউন ঘোষণা করা হয়েছে। কিন্তু অমর একুশে বইমেলার সময় কমিয়ে প্রতিদিন বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বইমেলা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রবিবার (৪ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়।
এতে বলা হয়, সরকারের লকডাউন নির্দেশনার পরিপ্রেক্ষিতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সময়সূচি অব্যাহত থাকবে।
প্রতিবছর পুরো ফেব্রুয়ারি মাসজুড়ে একুশে বইমেলা হয়ে এলেও এবার মহামারীর কারণে তা পিছিয়ে গত ১৮ মার্চ থেকে শুরু হয়েছে। বইমেলা আগামী ১৪ এপ্রিল বাংলা বর্ষবরণের দিন পর্যন্ত চলার কথা রয়েছে।

