ব্যাংক খোলা থাকবে আড়াই ঘণ্টা
উত্তরদক্ষিণ | রবিবার, ০৪ এপ্রিল ২০২১ | আপডেট: ১৭:৩০
লকডাউন চলাকালে সকল বাণিজ্যিক ও তফসিলি ব্যাংকে প্রতিদিন আড়াই ঘণ্টা লেনদেন চলবে।
আগামীকাল (সোমবার) ০৪ এপ্রিল সকাল ১০টায় লেনদেন শুরু হবে। চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। তবে ব্যাংকের কার্যক্রম চালু থাকবে ২টা পর্যন্ত।
কেন্দ্রীয় ব্যাংক লকডাউনের সময় ৭ দিনের জন্য সীমিত আকারে ব্যাংকিংয়ের এ নতুন সময়-সূচি ঘোষণা করেছে।

