করোনায় একদিনে রেকর্ড মৃত্যু

করোনায় একদিনে রেকর্ড মৃত্যু

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ০৮ এপ্রিল ২০২১ | আপডেট: ১৮:০০

২৪ ঘণ্টায় দেশে করোনায় রেকর্ড মৃত্যু হয়েছে। মারা গেছে ৭৪ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ৫২১ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় ৬ হাজার ৮৫৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৬৬ হাজার ১৩২ জনে।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ৩৯১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৬৫ হাজার ৩০ জন।

এর আগে বুধবার (৭ এপ্রিল) দেশে ৭ হাজার ৬২৬ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ ছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান ৬৩ জন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading