গিনেস বুকে টানা ৫ বার নাম লেখালেন মাগুরার ফয়সাল

গিনেস বুকে টানা ৫ বার নাম লেখালেন মাগুরার ফয়সাল

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ০৮ এপ্রিল ২০২১ | আপডেট: ২১:০০

গিনেস বুক অব ওয়ার্ল্ডে টানা পাঁচবার নাম লেখালেন মাগুরার ফয়সাল। বাহুতে ৩০ সেকেন্ডে ৬২ বার ফুটবল ঘুরিয়ে রেকর্ডটি গড়েন তিনি।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে গিনেস বুক কর্তৃপক্ষের দেওয়া সনদটি সম্প্রতি হাতে পেয়েছেন বলে জানান ফয়সাল।

১৮ বছর বয়সী মাহমুদুল হাসান ফয়সাল বর্তমানে মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটে লেখাপড়া করছেন। তার বাড়ি মাগুরা সদর উপজেলার হাজিপুর গ্রামে।

ফয়সাল জানান, ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি তার প্রবল আগ্রহ। ইচ্ছে ছিলো ক্রিকেটার হওয়ার। নানা প্রতিবন্ধকতায় তা পারেনি। পরে ফুটবল খেলতে শুরু করেন। খেলতে খেলতেই ফুটবল নিয়ে শুরু হয় নানা এক্সপেরিমেন্ট। তখনই বিভিন্ন কৌশল রপ্ত করে রেকর্ড গড়ার চিন্তা মাথায় আসে।

ফয়সাল বলেন, ‘আমার নানা-নানীসহ পরিবারের সবাই আমাকে সহযোগিতা করেছেন। আমার স্বপ্ন এরকম ২৫টি সার্টিফিকেট নিয়ে সবার সামনে হাজির হবো। বিশ্বের কাছে নিজের গ্রাম, জেলা, সর্বোপরি বাংলাদেশের পতাকা তুলে ধরতে কার না ভালো লাগে!’

এর আগেও ফুটবল ও বাস্কেটবল বাহুতে ঘুরিয়ে রেকর্ড করেন তিনি। ৩০ সেকেন্ডে ৬২ বার বাহুতে ফুটবল ঘুরিয়ে সর্বশেষ রেকর্ডটি তিনি গত নভেম্বরে করেন। সেই রেকর্ডের জন্য ওয়ার্ল্ড গিনেস রেকর্ড বুক কর্তৃক তিনি স্বীকৃতি পেলেন। এর অগেও তিনি একবার স্বীকৃতি পেয়েছেন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading