সার্বজনীন শিক্ষাব্যবস্থার অংশ মসজিদ-মন্দিরভিত্তিক শিক্ষা কার্যক্রম: শিল্পমন্ত্রী

সার্বজনীন শিক্ষাব্যবস্থার অংশ মসজিদ-মন্দিরভিত্তিক শিক্ষা কার্যক্রম: শিল্পমন্ত্রী

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ০৮ এপ্রিল ২০২১ | আপডেট: ২৩:৩০

মসজিদ-মন্দিরভিত্তিক শিক্ষা কার্যক্রম সর্বজনীন শিক্ষাব্যবস্থার অংশ বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেন, ‘সার্বজনীন শিক্ষাব্যবস্থার অংশ হলো মসজিদ-মন্দিরভিত্তিক শিক্ষা কার্যক্রম। জাতির পিতা দেশ স্বাধীনতার পর সবার জন্য শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে শিক্ষাব্যবস্থা সাজিয়েছিলেন। তিনি প্রাথমিক শিক্ষকদের সবচেয়ে বেশি মূল্যায়ন করতেন।’

বৃহস্পতিবার (৮ এপ্রিল) হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বাস্তবায়নাধীন ‘মানবিক মূল্যবোধ ও নৈতিকতাসম্পন্ন জাতি গঠনে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কর্যক্রম- ৫ম পর্যায় প্রকল্পের ভূমিকা’ শীর্ষক কর্মঅধিবেশনে ভার্চুয়াল আলোচনায় শিল্পমন্ত্রী এ মন্তব‌্য করেন।

শিল্পমন্ত্রী বলেন, মসজিদ-মন্দিরভিত্তিক শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নিতে সরকারের পাশাপাশি আমাদের এগিয়ে আসতে হবে। শিশুদের মানসিক গঠনে বিভিন্ন কার্যক্রমের আয়োজন করতে হবে।’

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading