গ্রানাডাকে ২-০ গোলে হারিয়ে এগিয়ে ম্যানইউ

গ্রানাডাকে ২-০ গোলে হারিয়ে এগিয়ে ম্যানইউ

উত্তরদক্ষিণ | শুক্রবার, ০৯ এপ্রিল ২০২১ | আপডেট: ০৯:৩০

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) দিবাগত রাতে উয়েফা ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হয় গ্রানাডা ও ম্যানচেস্টার ইউনাইটেড। গ্রানাডার মাঠে এই ম্যাচে ২-০ গোলে জয় পেয়েছে ম্যানইউ। এই জয়ে সেমিফাইনালের পথে এগিয়ে থাকলো ইংল্যান্ডের ক্লাবটি। আগামী বৃহস্পতিবার (১৫ এপ্রিল) ফিরতি লেগে ওল্ড ট্রাফোর্ডে মুখোমুখি হবে দল দুটি।

দ্বিতীয়ার্ধেও চলে হাড্ডাহাড্ডি লড়াই। তবে কাঙ্খিত গোলের দেখা পায়নি গ্রানাডা। ম্যাচের শেষ মিনিটে (৯০) পেনাল্টি পায় ম্যানইউ। পেনাল্টি থেকে ব্রুনো ফার্নান্দেজ গোল করে ২-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন।

এর আগে ঘরের মাঠে ম্যানইউর বিপক্ষে দারুণ লড়াই করে স্পেনের ক্লাবটি। কিন্তু গোলের দেখা পায়নি তারা। ৩১ মিনিটের মাথায় ম্যানইউর মার্কাস রাশফোর্ড গোল করে এগিয়ে নেন দলকে। এটি ছিল চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় তার ২০তম গোল।

গোল হজম করার পর শোধ দিতে মরিয়া হয়ে ওঠে গ্রানাডা। একের পর এক আক্রমণ শানিয়ে দারুণ পরীক্ষা নিতে থাকে ম্যানইউর গোলরক্ষক ডেভিড ডি গিয়ার। তবে তাকে ফাঁকি দিতে পারেনি তারা। প্রথমার্ধের বিরতিতে যাওয়ার আগে ইয়ানজেল হেরেরার নেওয়া শট পোস্টে লেগে ফিরে আসে। তাতে পিছিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading