রবিবার স্পট মার্কেটে যাচ্ছে ২ কোম্পানি
উত্তরদক্ষিণ | শুক্রবার, ০৯ এপ্রিল ২০২১ | আপডেট: ১৬:০০
রেকর্ড ডেটের আগে আগামী ১১ এপ্রিল, রবিবার স্পট মার্কেটে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি।
কোম্পানিগুলো হচ্ছে- ডেল্টা ব্রাক হাউজিং ও সিটি ব্যাংক লিমিটেড।
কোম্পানিগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ১২ এপ্রিল, সোমবার। কোম্পানিটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৩ এপ্রিল, মঙ্গলবার।
রেকর্ড ডেটের কারণে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

