মিস ইউনিভার্স শ্রীলঙ্কা গ্রেফতার
উত্তরদক্ষিণ | শুক্রবার, ০৯ এপ্রিল ২০২১ | আপডেট: ১৬:৩৫
শ্রীলঙ্কার কলম্বোর একটি থিয়েটারে রবিবার (৩ এপ্রিল) ‘মিসেস শ্রীলঙ্কা’র ফাইনালে অনুষ্ঠানে পুষ্পিকা ডি সিলভাকে ২০২১ সালের বিজয়ী ঘোষণা করা হয়। ঘোষণার কয়েক মুহূর্ত পরে ২০১৯ সালের বিজয়ী ক্যারোলিন জুরি তার মুকুটটি ছিনিয়ে নেন। এ ঘটনায় ডি সিলভা মাথায় আঘাত পেয়েছেন। আইনের আশ্রয় নিয়েছেন পুষ্পিকা ডি সিলভা। তাকে সহায়তায় এগিয়ে এসেছেন পুলিশ।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) শ্রীলঙ্কা পুলিশের বরাত দিয়ে এ খবর জানায় বিবিসি। অসদাচরণের জন্য দুই আসর আগের বিজয়ী ক্যারোলিন জুরিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।
ক্যারোলিন জুরি এবং ঘটনায় জড়িত থাকা আরেক মডেল চোলা পদ্মেন্দ্র’কেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে রবিবার পুরস্কার মঞ্চে ভুক্তভোগীকে আঘাত এবং অপরাধমূলক আচরণের অভিযোগ রয়েছে।

