মুভমেন্ট পাস: প্রতি মিনিটে ১৫ হাজার আবেদন

মুভমেন্ট পাস: প্রতি মিনিটে ১৫ হাজার আবেদন

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১ | আপডেট: ১৬:৩০

১৪ এপ্রিল থেকে ৭ দিনের বিধিনিষেধের মধ্যে যাদের একান্তই বাইরে যাওয়া প্রয়োজন তাদের জন্য মুভমেন্ট পাসের ব্যবস্থা করছে বাংলাদেশ পুলিশ।
মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল থেকেই পাস আবেদনের হিড়িক পড়ে। প্র‌তি মি‌নি‌টে মুভমেন্ট পাসের জন্য প্রায় ১৫ হাজার করে আবেদন জমা পড়‌ছে।
পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি, মিডিয়া) মো. সোহেল রানা গণমাধ্যমকে বলেন, মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে মুভমেন্ট পাস অ্যাপের উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। উদ্বোধনের পর থেকে নাগরিকেরা ওয়েবসাইটে গিয়ে মুভমেন্ট পাসের আবেদন করছেন। এখন পর্যন্ত প্রতি মিনিটে প্রায় ১৫ হাজার আবেদন জমা পড়ছে। আর ঘণ্টায় প্রায় এক লাখ ২৫ হাজার আবেদন জমা পড়ছে।
মুভমেন্ট পাস অ্যাপসের উদ্বোধনী অনুষ্ঠানে আইজিপি ড. বেনজীর আহমেদ বলেন, মুভমেন্ট পাস ব্যবহার করে নাগরিকরা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবেন। তবে এক মোবাইল নম্বর ও গাড়ি নম্বর দিয়ে একবারই পাস নেয়া যাবে।
তিনি আরও বলেন, আমরা বিনা প্রয়োজনে কাউকে রাস্তায় দেখতে চাই না। প্রয়োজনে ঘরের বাইরে গেলে মাস্ক পরতে হবে এবং ঘরে ফিরে স্যানিটাইজার দিয়ে পরিষ্কার হবেন। আপনার মাধ্যমে যেন আপনার প্রিয়জন করোনায় সংক্রমিত না হন, সেদিকে লক্ষ্য রাখতে হবে।
আইজিপি বলেন, হাতিরঝিলসহ অন্যান্য জায়গায় আপনারা জটলা করে আড্ডা দেবেন না। অভিভাবকদের অনুরোধ করব, আপনারা সন্তানদের ঘর থেকে বের হতে দেবেন না। যদি খুব দরকার হয়, তাহলে পাস নিয়ে নিন। পুলিশ বের হওয়ার কারণ জানতে চাইলে তাকে পাস দেখান।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading