ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫ লাখের বেশি মানুষ

ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫ লাখের বেশি মানুষ

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১ | আপডেট: ১৭:৩০

করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন পাঁচ লাখ ২২ হাজার ৫৯৬ জন। সোমবার স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানিয়েছে।
দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরুর পর থেকে শনিবার (১০ এপ্রিল) পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন ৫৬ লাখ ৪৯ হাজার ৫৬৩ জন। এর মধ্যে পুরুষ ৩৫ লাখ দুই হাজার ৭৫৩ জন এবং নারী ২১ লাখ ৪৬ হাজার ৮১০ জন। তাদের মধ্যে ৯৫৪ জনের মাথা ব্যথা, গলা ব্যথা, হালকা জ্বরের মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।
দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলে।
এখন পর্যন্ত দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫ লাখ ২২ হাজার ৫৯৬ জন। এর মধ্যে সোমবার নিয়েছেন এক লাখ ৩৮ হাজার ৮৭৯ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, বিকাল সাড়ে ৫টা পর্যন্ত টিকার জন্য মোট নিবন্ধন করেছেন ৭০ লাখ ৫৮ হাজার ৯৯৯ জন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading