টপটেন লুজারের শীর্ষে প্রিমিয়ার ব্যাংক

টপটেন লুজারের শীর্ষে প্রিমিয়ার ব্যাংক

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১ | আপডেট: ১৮:০০

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৬৩টির বা ১৮.১৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। মঙ্গলবার (১৩ এপ্রিল) শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে প্রিমিয়ার ব্যাংকের।
ডিএসই সূত্রে জানা গেছে, সোমবার প্রিমিয়ার ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৩.৫০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১১.৪০ টাকায়। অর্থাাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২.১০ টাকা বা ১৫.৫৫ শতাংশ কমেছে। এর মাধ্যমে প্রিমিয়ার ব্যাংক ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফ্যামিলিটেক্সের ৩.৮৪ শতাংশ, লিবরা ইনফিউশনের ৩.৭৮ শতাংশ, অ্যাডভেন্ট ফার্মার ২.০২ শতাংশ, আরএসআরএম স্টিলের ২.০১ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ২ শতাংশ, খুলনা প্রিন্টিংয়ের ১.৯৬ শতাংশ, নাহি অ্যালুমিনিয়ামের ১.৯৬ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ১.০২ শতাংশ এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের শেয়ার দর ১.৯১ শতাংশ কমেছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading