টপটেন গেইনার: দর বাড়ার শীর্ষে ঢাকা ইন্স্যুরেন্স

টপটেন গেইনার: দর বাড়ার শীর্ষে ঢাকা ইন্স্যুরেন্স

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১ | আপডেট: ১৯:০০

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২২৮টির বা ৬৫.৭১ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। মঙ্গলবার (১৩ এপ্রিল) শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ঢাকা ইন্স্যুরেন্সের।
ডিএসই সূত্রে জানা গেছে, সোমবার ঢাকা ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৬.১০ টাকা। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৫০.৭০ টাকায়। অর্থাাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৪.৬০ টাকা বা ৯.৯৭ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ঢাকা ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৯.৮৭ শতাংশ, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৯.৮৫ শতাংশ, বিডি থাইয়ের ৯.৮৩ শতাংশ, ডমিনেজ স্টিলের ৯.০৯ শতাংশ, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের ৮.৯২ শতাংশ, প্রাইম ব্যাংকের ৮.০২ শতাংশ, রহিমা ফুডের ৭.০৮ শতাংশ, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৬.৮১ শতাংশ এবং ইনডেক্স এগ্রোর শেয়ার দর ৬.১২ শতাংশ বেড়েছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading