আজ থেকে রোজা শুরু: লাইলাতুল কদর ৯ মে
উত্তরদক্ষিণ | বুধবার, ১৪ এপ্রিল ২০২১ | আপডেট: ০০:০১
বুধবার (১৪ এপ্রিল) থেকে রমজান মাসের গণনা শুরু হয়েছে, অর্থাৎ প্রথম রোজা আজ থেকেই শুরু হচ্ছে। ফলে আগামী ৭ মে পবিত্র জুমাতুল বিদা এবং ৯ মে দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর অনুষ্ঠিত হবে।
ধর্ম প্রতিমন্ত্রী দেশবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে ফলে কাল থেকে রোজা শুরু হচ্ছে। পবিত্র রমজানের বরকতে মহান রাব্বুল আলামিন যেন আমাদের করোনা সংক্রমণ থেকে হেফাজত করেন। দেশ ও জাতির সুখ শান্তি কামনা করেন তিনি।
রমজানের চাঁদ দেখা যাওয়ায় গতকাল এশার নামাজের পর মসজিদে খতিব, ইমামসহ সর্বোচ্চ ২০জন মুসল্লি নিয়ে স্বাস্থ্যবিধি মেনে তারাবির নামাজ অনুষ্ঠিত হয়েছে। বাকিরা সবাই বাসাবাড়িতে আদায় করবেন।

