কোয়ারেন্টিনে শাহরুখ খান
উত্তরদক্ষিণ | বুধবার, ১৪ এপ্রিল ২০২১ | আপডেট: ০১:০০
দীর্ঘদিন পর সিনেমার শুটিং শুরু করেছেন বলিউড কিং শাহরুখ খান। তবে বর্তমান তার শুটিং বন্ধ রয়েছে এবং কোয়ারেন্টাইনে এই অভিনেতা।
পিংকভিলা ডটকম জানিয়েছে, ‘পাঠান’ সিনেমার শুটিং করছিলেন শাহরুখ। কিন্তু সিনেমার সেটের একজন ক্রু করোনায় আক্রান্ত হন। এরপর শুটিং বন্ধ করেন নির্মাতারা। এই ক্রু শাহরুখের সংস্পর্শে এসেছিলেন। তাই, নিজেকেও কোয়ারেন্টাইনে রেখেছেন বলিউড ‘বাদশা’।
জানা গেছে, ‘পাঠান’ সিনেমার বেশিরভাগ অংশের শুটিং দুবাইয়ে সম্পন্ন হয়েছে। এখন মুম্বাইয়ে প্রায় এক মাস ধরে শুটিং চলছিল। সেটে সকল প্রকার নিরাপত্তার ব্যবস্থা থাকলেও একজন করোনায় আক্রান্ত হন। অন্যরাও নিজেদের কোভিড-১৯ টেস্ট করিয়েছেন।

