বিশ্বে একদিনে ১৩ হাজারের বেশি মৃত্যু

বিশ্বে একদিনে ১৩ হাজারের বেশি মৃত্যু

উত্তরদক্ষিণ | বুধবার, ১৪ এপ্রিল ২০২১ | আপডেট: ১১:৩০

গত ২৪ ঘণ্টায় বিশ্বে কোভিডে আক্রান্ত হয়ে ১৩ হাজার ১৮৮ জন মানুষ মারা গেছেন। আমেরিকার জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, বুধবার, ১৪ এপ্রিল সকাল পর্যন্ত বর্তমানে বিশ্বে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ২৯ লাখ ৫৭ হাজার ৯০২ জন।

এছাড়া সারা বিশ্বে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে ১৩ কোটি ৭২ লাখ ৫১ হাজার ৪৩৪ জন।

করোনার আঘাতে সবচেয়ে বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১৩ লাখ ৪৫ হাজার ৩১২ জন এবং মৃত্যুবরণ করেছেন ৫ লাখ ৬৩ হাজার ৪৪০ জন মানুষ।

গত জানুয়ারি মাস থেকেই দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল করোনার নতুন ঢেউ মোকাবিলা করছে। দেশটি বিশ্বে করোনা আক্রান্তে তৃতীয় ও মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। মোট শনাক্ত রোগী এক কোটি ৩৫ লাখ ৯৯ হাজার ছাড়িয়েছে এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৫৮ হাজার ৪২৫ জনের।

অপরদিকে, প্রতিবেশী দেশ ভারত করোনায় আক্রান্তে দ্বিতীয় অবস্থান উঠে এসেছে। দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩৬ লাখ ৮৯ হাজার ৪৫৩ জন। দেশটিতে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছে ১ লাখ ৭১ হাজার ৫৮ জন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading