‘২৬ এপ্রিল থেকে দোকান-শপিংমল খোলা হবে’

‘২৬ এপ্রিল থেকে দোকান-শপিংমল খোলা হবে’

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১ | আপডেট ১৮:১০

আগামী ২৬ এপ্রিল (সোমবার) থেকে দোকান-শপিংমল খোলা হবে বলে জানিয়েছেন, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলালউদ্দিন।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) বাণিজ্য সচিব ও মন্ত্রী পরিষদ সচিবের সঙ্গে আলাপের পরিপ্রেক্ষিতে এ কথা বলেন তিনি।

হেলালউদ্দিন বলেন, ‘আগামী রবিবার (২৫ এপ্রিল) আমাদের একটা সুসংবাদ হবে। এর ভিত্তিতে সোমবার (২৬ এপ্রিল) থেকে দোকান, ব্যবসা প্রতিষ্ঠান চালু করতে পারবো। আজকে (২২ এপ্রিল) বাণিজ্য সচিব আমাকে ডেকে নিয়েছেন। তার সঙ্গে এবং মন্ত্রী পরিষদ বিভাগের সচিবের সঙ্গে কথা বলে এসেছি। তারা আমাদের ইঙ্গিত দিয়েছেন, রোববার আমরা একটা সুসংবাদ পাব। ’

এর আগে গত ১৮ এপ্রিল (রোববার) ঢাকায় নিউমার্কেট ব্যবসায়ী সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ দোকান মালিক সমিতি। তখন তারা ২২ এপ্রিল থেকে দোকান ও শপিংমল খুলে দেওয়ার দাবি জানায়।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading