বাহাউদ্দীন নাছিমের শ্বাশুড়ী আনোয়ারা চৌধুরী মারা গেছেন
উত্তরদক্ষিণ | শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১ | আপডেট ১০:১৫
আওয়ামী লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের শ্বাশুড়ী ও স্ত্রী ডা. সুলতানা শামীমা চৌধুরী রিতা’র মা আনোয়ারা চৌধুরী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাত ১০ টা ২৫ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)।

তিনি ৩ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
বাহাউদ্দীন নাছিম ফেসবুকে এক বিবৃতিতে তার ও পরিবারের পক্ষ থেকে শাশুড়ি আনোয়ারা চৌধুরীর জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

