সর্বাত্মক লকডাউনের সপ্তাহে গতিশীল পুঁজিবাজার: বেড়েছে বাজারমূলধনও

সর্বাত্মক লকডাউনের সপ্তাহে গতিশীল পুঁজিবাজার: বেড়েছে বাজারমূলধনও

উত্তরদক্ষিণ | শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১ | আপডেট ১৫:০৫

করোনাতঙ্কে বেশ বড় ঝাঁকুনি খেয়েছিল দেশের পুঁজিবাজার। কিন্তু সর্বাত্মক লকডাউনের মধ্যেই বিদায়ী সপ্তাহে (১৮-২২ এপ্রিল) বলতে গেলে গতিশীল ছিল দেশের পুঁজিবাজার। এই সময় বাজারে লেনদেন ও সূচক দুটোই বেড়েছে। বেড়েছে বাজারমূলধনও। এছাড়াও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২০৬টির বা ৫৫.৮৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের সপ্তাহের চেয়ে ১২৪ দশমিক ৮৪ পয়েন্ট বেড়েছে। আগের সপ্তাহে তা ৫৫ দশমিক ৪১ পয়েন্ট বেড়েছিল। সপ্তাহের শুরুতে এই সূচকের অবস্থান ছিল ৫ হাজার ৩১০ দশমিক ১৯ পয়েন্ট। সপ্তাহ শেষে তা ৫ হাজার ৪৩৫ দশমিক ০৩ পয়েন্টে উঠে এসেছে।

গত সপ্তাহে বাজারমূলধনে শীর্ষ ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৬০ দশমিক ৭৩ পয়েন্ট বেড়েছে। অন্যদিকে সপ্তাহের ব্যবধানে শরীয়াহ সূচক ডিএসইএস বেড়েছে ২৮ দশমিক ৩১ পয়েন্ট। এ সপ্তাহে ডিএসইতে গড়ে দৈনিক ৮৫১ কোটি ৫৭ লাখ টাকা মূল্যের শেয়ার কেনাবেচা হয়েছে, আগের সপ্তাহেও যার পরিমাণ ছিল ৫০৪ কোটি ৮০ লাখ টাকা।

ডিএসইতে গত সপ্তাহে ৩৬৯ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ২০৬ টির, কমেছে ১০০ টির। আর ৬৩ টির দাম ছিল অপরিবর্তিত। অন্যদিকে ৬টি কোম্পানির কোনো শেয়ার কেনাবেচা হয়নি আলোচিত সপ্তাহে।

এছাড়াও সপ্তাহটিতে শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে অগ্রণী ইন্স্যুরেন্স। জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে অগ্রণী ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪১.৩০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৫৩.৫০ টাকায়। অর্থাৎ বিদায়ী সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ১২.২০ টাকা বা ২৯.৫৪ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ডিএসইতে সাপ্তাহিক গেইনারের শীর্ষে উঠে আসে অগ্রণী ইন্স্যুরেন্স।

ডিএসইতে সাপ্তাহিক গেইনারে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে শাইনপুকুর সিরামিকের ২৭.৯৬ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্টের ২৬.৮৪ শতাংশ, ঢাকা ইন্স্যুরেন্সের ২৫.৫৫ শতাংশ, দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ২২.৭৫ শতাংশ, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ২০.৫২ শতাংশ, মাইডাস ফাইন্যান্সিংয়ের ২০.৪৭ শতাংশ, রংপুর ডেইরি অ্যান্ড ফুডের ১৮.৩০ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্সের ১৭.৮৭ শতাংশ এবং ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ার দর ১৬.৪৮ শতাংশ বেড়েছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading