শর্তসাপেক্ষে গণপরিবহন চালুর চিন্তা সরকারের: ওবায়দুল কাদের

শর্তসাপেক্ষে গণপরিবহন চালুর চিন্তা সরকারের: ওবায়দুল কাদের

উত্তরদক্ষিণ | শনিবার, ২৪ এপ্রিল ২০২১ | আপডেট ১৪:৪০

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চলমান লকডাউন শেষে জনস্বার্থ বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে শর্তসাপেক্ষে সরকার গণপরিবহন চালুর সক্রিয় চিন্তা-ভাবনা করছে।

শনিবার (২৪ এপ্রিল) সকালে বরিশাল সড়ক জোন, বিআরটিসি ও বিআরটিএ’র কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা জানান ওবায়দুল কাদের। তিনি তার সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি এ সভায় যুক্ত হন।

এ সময় ওবায়দুল কাদের জানান, চলমান লকডাউনের পরে জনস্বার্থ বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে শর্তসাপেক্ষে সরকার গণপরিবহন চালুর সক্রিয় চিন্তা-ভাবনা করছে। গণপরিবহনে অর্ধেক আসন খালি রেখে যে ভাড়া নির্ধারণ করা ছিল, সেই ভাড়ার অতিরিক্ত নিলে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করতে হবে।

অপপ্রচার আর গুজবের জন্য যাদেরকে শাস্তির আওতায় আনা হয়, তাদের ব্যাপারে বিরোধীদল ডিজিটাল নিরাপত্তা বিরুপ সমালোচনা করে থাকে উল্লেখ করে তিনি বলেন, সাইবার ক্রাইম ও ডিজিটাল নিরাপত্তা সরকারের অ্যাকশানের বাইরে থাকবে, এটা মনে করার কোনো কারণ নেই।

তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা জনগণকেই দিতে হবে, গুজব আর অপপ্রচার নিরাপত্তাকে মারাত্মকভাবে বিঘ্নিত করে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে দেশ-বিদেশে যে মিথ্যা প্রচার চালান হচ্ছে, তার অর্থের যোগানদাতা ও পৃষ্ঠপোষকতা হচ্ছেন দেশের একটি রাজনৈতিক দল।’

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading