৬৫১ কোটি টাকা লেনদেন: সপ্তাহের শীর্ষে বেক্সিমকো

৬৫১ কোটি টাকা লেনদেন: সপ্তাহের শীর্ষে বেক্সিমকো

উত্তরদক্ষিণ | শনিবার, ২৪ এপ্রিল ২০২১ | আপডেট ১৪:০০

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৮-২২ এপ্রিল) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৬৫১ কোটি ১২ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটি ৭ কোটি ৭৫ লাখ ৯৮ হাজার ৮৮৪টি শেয়ার হাতবদল করেছে।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে আরও দেখা দেখা যায়, তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে লংকাবাংলা ফিন্যান্স লিমিটেড। কোম্পানিটির ৫ কোটি ৬৬ লাখ ৯৩ হাজার ৪১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৮১ কোটি ৯৩ লাখ টাকা। বাংলাদেশ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৪ কোটি ৯৫ লাখ ১৭ হাজার টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৮১ কোটি ৮৪ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বেক্সিমকো ফার্মাসিটিক্যালস, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ, রবি আজিয়াটা, লাফার্জহোলসিম বাংলাদেশ, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, সামিট পাওয়ার ও অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading