করোনায় আরও ৮৩ জনের মৃত্যু: শনাক্ত ২৬৯৭

করোনায় আরও ৮৩ জনের মৃত্যু: শনাক্ত ২৬৯৭

উত্তরদক্ষিণ | শনিবার, ২৪ এপ্রিল ২০২১ | আপডেট ১৬:০০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ৮৩ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ‌্যা দাঁড়ালো ১০ হাজার ৯৫২ জনে। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৯৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বাংলাদেশে এ পর্যন্ত ৭ লাখ ৪২ হাজার ৪০০ জন করোনায় আক্রান্ত হলেন।

শনিবার (২৪ এপ্রিল) স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৪৭৭ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে করোনামুক্ত হলেন মোট ৬ লাখ ৫৩ হাজার ১৫১ বাংলাদেশি।

গতকাল শুক্রবার (২৩ এপ্রিল) করোনায় ৮৮ জনের মৃত্যু হয়েছে। এর আগের দিন বৃহস্পতিবার ৯৮ জনের মৃত্যু হয়েছিল করোনায়।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading