খাতভিক্তিক লেনদেনের শীর্ষে বিমা খাত

খাতভিক্তিক লেনদেনের শীর্ষে বিমা খাত

উত্তরদক্ষিণ | শনিবার, ২৪ এপ্রিল ২০২১ | আপডেট ১৮:৩০

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৮-২২ এপ্রিল) খাতভিত্তিক লেনদেনের শীর্ষে রয়েছে সাধারণ বিমা খাত। ডিএসইতে মোট লেনদেনের ২৭.৮ শতাংশ অবদান রয়েছে এই খাতে।

জানা গেছে, বিবিধ খাতে ১৮.৬ শতাংশ লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আর্থিক খাতে ১১.২ শতাংশ লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। অন্য খাতগুলোর মধ্যে ওষুধ-রসায়ন খাতে ৭.৯ শতাংশ, খাদ্য খাতে ৫.৬ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ৫.২ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ৪.৬ শতাংশ, ব্যাংক খাতে ৪.৩ শতাংশ, সিমেন্ট খাতে ৩.৯ শতাংশ, প্রকৌশল খাতে ৩.১ শতাংশ।

এছাড়াও মিউচ্যুয়াল ফান্ড খাতে ২.২ শতাংশ, বস্ত্র খাতে ১.৫ শতাংশ, সিরামিক খাতে ১.২ শতাংশ, সেবা-আবাসন খাতে দশমিক ৮ শতাংশ, আইটি ও জীবন বিমা খাতে দশমিক ৭ শতাংশ, পাট খাতে ও ট্যানারি খাতে দশমিক ২ শতাংশ করে লেনদেন হয়েছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading