পুরান ঢাকায় বিশিষ্ট আতা মসজিদে আগুন

পুরান ঢাকায় বিশিষ্ট আতা মসজিদে আগুন

উত্তরদক্ষিণ | রবিবার, ২৫ এপ্রিল ২০২১ | আপডেট ২৩:০০

রাজধানীর পুরান ঢাকার বংশাল নতুন রাস্তা এলাকায় পাঁচতলা বিশিষ্ট আতা মসজিদের পঞ্চম তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।

রবিবার (২৫ এপ্রিল) রাত ১০ টা দুই মিনিটে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ সংবাদ পেয়ে সদর দফতর থেকে ১০টা ৭ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

এসব তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত মসজিদের ৫ তলায় আগুন নিয়ন্ত্রণের মধ্যে আছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading