মহামারী সত্ত্বেও বিশ্বব্যাপী সামরিক ব্যয় বৃদ্ধি

মহামারী সত্ত্বেও বিশ্বব্যাপী সামরিক ব্যয় বৃদ্ধি

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১ | আপডেট ০২:০০

মহামারী করোনাবাইরাসের অর্থনৈতিক প্রভাব উপেক্ষা করে ২০২০ সালে বিশ্বব্যাপী সামরিক ব্যয় বৃদ্ধি পেয়ে প্রায় দুই ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। সোমবার গবেষকরা এমন কথা জানান। খবর এএফপি’র।

স্টকহোম ইন্টারন্যাশনাল পিচ রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) একটি প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালে বিশ্বব্যাপী সামরিক ব্যয় ২.৬ শতাংশ বেড়ে ১,৯৮১ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। এ সময় বিশ্বব্যাপী জিডিপি ৪.৪ শতাংশ সংকুচিত হয়েছে।

এ প্রতিবেদন লেখকদের একজন দিগো লোপেজ দ্য সিলভা এএফপি’কে বলেন, এমন নাজুক পরিস্থিতির মধ্যে বিশ্বব্যাপী সামরিক ব্যয় বৃদ্ধি ছিল অপ্রত্যাশিত।

তিনি বলেন, ‘মহামারী করোনাভাইরাসের কারণে ধারণা করা হয়েছিল ২০২০ সালে বিশ্বব্যাপী সামরিক ব্যয় হ্রাস পাবে।’
লোপেজ দ্য সিলভা বলেন, ‘কিন্তু অবশেষে দেখা গেল কোভিড-১৯ ২০২০ সালে বিশ্বব্যাপী সামরিক ব্যয়ের ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারেনি।’

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading