বসুন্ধরা গ্রুপের এমডি সোবহান আনভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বসুন্ধরা গ্রুপের এমডি সোবহান আনভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১ | আপডেট ১৮:৩০

বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। সায়েম সোবহান আনভীর যেন দেশত্যাগ করতে না পারেন, সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য ইমিগ্রেশন পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম শহিদুল ইসলাম এ আদেশ দেন।

এদিন রাজধানীর গুলশানের একটি অভিজাত ফ্ল্যাট থেকে মোসারাত জাহান মুনিয়া নামের এক তরুণীর মরদেহ উদ্ধারের ঘটনায় সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান তার দেশত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আদালত আবেদনটি মঞ্জুর করে।

অপরদিকে ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মোহাম্মদ নোমান মামলার এজহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের জন্য ৩০ মে দিন ধার্য করেন।

এর আগে সোমবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় গুলশান ২ এর ১২০ নম্বর সড়কে ওই ফ্ল্যাটে গিয়ে মুনিয়ার বড় বোন দরজা বন্ধ দেখতে পান। ধাক্কাধাক্কি করলেও দরজা খুলছিল না। এর কিছুক্ষণ আগে থেকে তার ফোনও বন্ধ ছিল। এরপর ফ্ল্যাট মালিকের উপস্থিতিতে মিস্ত্রি দিয়ে পুলিশ দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় রাতে মুনিয়ার বড় বোন নুসরাত জাহান বাদি হয়ে ৩০৬ ধারায় আত্মহত্যায় প্ররোচণার অভিযোগ এনে গুলশান থানায় মামলা করেন। মামলায় আসামি করা হয় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরকে।

মুনিয়া রাজধানীর একটি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি কুমিল্লা শহরে। সেখানেই থাকেন তার পরিবার।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading