টপটেন লুজারের শীর্ষে শ্যামপুর সুগার মিলস
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১ | আপডেট ২০:৪০
মঙ্গলবার (২৭ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে শ্যামপুর সুগার মিলস লিমিটেড। ডিএসই সূত্রে জানা গেছে, আজ কোম্পানিটির দর ৪ টাকা ৬০ পয়সা বা ৭.৮২ শতাংশ কমেছে।
মঙ্গলবার কোম্পানিটি সর্বশেষ ৫৪ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৬০ বারে ১৯ হাজার ৪৭৭টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১০ লাখ ৬০ হাজার টাকা।
লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইনটেক লিমিটেড। আজ কোম্পানিটির দর ১ টাকা ৮০ পয়সা বা ৪ দশমিক ১৯ শতাংশ কমেছে। শেয়ারটি সর্বশেষ ৪১ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে হাইডেলবার্গ সিমেন্ট। কোম্পানিটির দর ১৪ টাকা ৫০ পয়সা বা ৬. ৫০ শতাংশ কমেছে।
লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, বিকন ফার্মা, শাইনপুকুর সিরামিকস, ডমিনেজ স্টিল,সানলাইফ ইন্স্যুরেন্স, রহিমা ফুড ও তাল্লু স্পিনিং মিলস লিমিটেড।

