লাইফ সাপোর্টে বাংলা একাডেমির মহাপরিচালক

লাইফ সাপোর্টে বাংলা একাডেমির মহাপরিচালক

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১ | আপডেট ২০:০০

বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভেন্টিলেশন সাপোর্টে (লাইফ সাপোর্ট) চিকিৎসাধীন রয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী।

মঙ্গলবার (২৭ এপ্রিল) রাত ৮টার দিকে এ তথ্য জানিয়েছেন হাবীবুল্লাহ সিরাজীর ব্যক্তিগত সহকারী এ কে আজাদ।

এ কে আজাদ বলেন, তিনি (হাবীবুল্লাহ সিরাজী) হাসপাতালে ভর্তি আছেন। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

জানা যায়, বেশ কয়েক দিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। একুশে বইমেলা চলাকালীন এপ্রিলের প্রথম সপ্তাহে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে কিছুটা সুস্থ হয়ে বাসায় ফিরে যান। সোমবার (২৬ এপ্রিল) অবস্থার অবনতি হলে তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading